হর্ন বাজানোর বিকল্প উপায়

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:১১

 

সাম্প্রতিক সময়ে সচিবালয়ের চারপাশে হর্ন বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হর্ন না বাজিয়ে বিকল্প উপায়ে গাড়ি চালকরা যেসব কাজ করতে পারে, তা এবার গবেষণা করে জানিয়েছেন সুদিপ্ত কুমার নাগ

ওই বেটা জানছ না যে, সচিবালয়ের সামনে হর্ন বাজানো নিষেধ?

এ জন্যই তো আমি হর্ন না বাজিয়ে সাউন্ড বক্সে রেকর্ড করা হর্ন বাজাচ্ছি। সাউন্ড বক্স বাজানোর ক্ষেত্রে তো কোনো নিষেধাজ্ঞা নাই।

হর্নের পরিবর্তে গাড়ি চালকরা সাউন্ড বক্স বাজাতে পারে।

ওসি সাহেব, চারপাশে এত ব্যান্ডপার্টির আওয়াজ কেন? কারো বিয়ে নাকি? চলেন, তাহলে ফ্রি দাওয়াত খেয়ে আসি।

কারো বিয়ে না স্যার। হর্ন বাজানো নিষেধ করার পর থেকে বাস মালিকরা বাসের ছাদে হর্নের বিকল্প হিসেবে ব্যান্ডপার্টি রাখছে।

গাড়ির ছাদে ব্যান্ডপার্টি রাখা যেতে পারে। তারা সামনের গাড়িকে সাইড দেওয়ার জন্য ব্যান্ড বাজাবে।

ভুভুজেলা বাঁশির শব্দে কান-মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এরচে তো গাড়ির হর্নের আওয়াজ ভালো ছিল।

সেটাই তো দেখতেছি। আর কিছুক্ষণ এখানে ডিউটিতে থাকলে তো আমি পাগল হয়ে যাব।

বিশ্বকাপ ফুটবল মাঠে সারাক্ষণ যে রকম ভুভুজেলা বাজানো হয়, সে রকমভাবে গাড়িগুলো হর্নের পরিবর্তে ভুভুজেলা বাজাতে পারে।

দেশে যুদ্ধ লাগল নাকি? এত গোলাগুলির আওয়াজ কিসের?

সচিবালয়ের সামনে হর্ন বাজানো নিষেধ করার পর থেকে এক গাড়ি আরেক গাড়িকে সাইড দেওয়ার জন্য হর্নের পরিবর্তে চকলেট পটকা ফাটাচ্ছে। এ জন্য এত গোলাগুলির শব্দ!

হর্নের বিকল্প হিসেবে চকলেট পটকা ব্যবহার করা যেতে পারে।