/ মোহাম্মদ কামরুজ্জামান
—মনে হয়, হাসাহাসি আর করা যাবে না রে।
—কেন মনে হয়?
—সবাই আমাকে হেলাফেলা করছে।
—তাহলে কী করা যাবে, কান্নাকাটি?
—না, ঠিক তা-না—সিরিয়াস হতে হবে—জগলুল যেমন সিরিয়াস।
—জগলুল কেমন সিরিয়াস?
—বড্ড সিরিয়াস।
—তাতে কী হয়েছে?
—লোকে ওকে সম্মান করে।
—মরা মানুষকেও তো সবাই সম্মান করে, তাই বলে কি সবাই মরা মানুষ হতে চায়?
—ধুুর, আমি কি সেই কথা বললাম!
—একটা কথা বলি শোন, কেঁদেকুঁদে জগলুল যা পেয়েছে, কাঁদলে তুইও যে তা-ই পাবি, কী করে ভাবলি? তুই হয়তো হেসেখেলেই ওই ফল পাবি। তা ছাড়া...
—তা ছাড়া?
—...তা ছাড়া, যার হাসি আসে, তার হাসি বন্ধ করানোর কোনো মানে দেখি না আমি—যার যৌবন এলো, তাকে একটা লুঙ্গি আর একটা গামছা দিয়ে সম্মান করে খোজা করে দিলি, আরকি।
—(নীরবতা)
—শোন, হাসি পেলে হেসে ফেল—কান্না পায়নি বলে কষ্ট পেয়ে বসে থাকিস না।
