/ সত্যজিত্ বিশ্বাস
জনৈক গৃহবধূ :জি বাংলায় সিরিয়ালগুলো যে মাত্রায় জমে উঠেছে, তার সাথে তাল মেলাতে পারছে না বলে।
জনৈক ফেসবুকার :আসলে নিউজ ফিডে প্রতিদিন এত এত ইস্যু থাকে, বিপিএল পাত্তাই পাচ্ছে না। কোনো কিছু আলোচনায় না এলে কি মাতামাতি হয়?
জনৈক যুবক :এবার মাঠে কি স্বল্প বসনা চিয়ার লেডিরা নাচানাচি করেছে, যে বিপিএল জমবে?
জনৈক চিকিত্সক :বিপিএল (বিপি=ব্লাড প্রেসার, এল=লো) নাম না বদলালে লো প্রেসারের এই টুর্নামেন্ট জমার কোনো চান্সই নেই।
জনৈক বিজ্ঞানী :বিপিএল তো বরফ না, জমবে কেন?
জনৈক যুবতী :ইয়ে মানে, অ্যাকচুয়ালি বিপিএলটা যেন কী?
বিপিএল কর্মকর্তা :কোন শালায় কয় বিপিএল জমে নাই? বিপিএল তো জমে ক্ষীর।
বিশেষজ্ঞ :দেখুন, অর্ধেক পানি পূর্ণ গ্লাসকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন, সেটা একান্তই আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার।
সাংবাদিক :বিপিএল জমছে না, কারণ কী বলুন তো?
