পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে শনিবার বিকালে অবৈধ অনুপ্রবেশের সময় আটক তিন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বিজিবি। ঐ দিন রাতেই পতাকা বৈঠকের পর আটককৃতদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলো জলপাইগুড়ি এলাকার প্রদীপ পালের ছেলে তাপস পাল (২২), একই এলাকার মোজাম্মেল হকের ছেলে রবিউল ইসলাম (২৮), ইদ্রিস আলীর ছেলে বুলু হোসেন (১৮) বাংলাদেশে প্রবেশ করে। এ ব্যাপারে বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, ‘ভুলবশত ঐ তিন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। পরে শনিবার রাত সাড়ে ৮টায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় চ্যাংরাবান্দা ক্যাম্পের বিএসএফের কাছে তাদের ফেরত দেওয়া হয়েছে।’
