ইরফান ও সাফার ‘জাপটে থাকুক প্রেম’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৮:০০

 

ইরফান সাজ্জাদ ও সাফা কবীরকে এবার একই পর্দায় দেখা যাবে ‘জাপটে থাকুক প্রেম’ শিরোনামের নাটকটির মধ্য দিয়ে। সেতু আরিফের রচনায় এটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। নির্মাতা নাটকটি প্রসঙ্গে বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের পরিচয়, ভালোলাগা, প্রেস কিংবা ভালোবাসার সম্পর্কগুলো মাঝে মাঝে খুব অদ্ভুত হয়। অনেকটা ভাবনার ওপর দিয়ে চলে যায়। জুবায়ের ও রাকার গল্পের ব্যাপারটা এমনই।’ নাটকটি প্রসঙ্গে ইরফান বলেন, ‘আমাদের চলতি সময়ের টেলিভিশন কাহিনিচিত্রে গল্প সঙ্কট বলে একটা কথা প্রচলিত আছে। এটা একেবারেই অন্যরকম একটি গল্প। আশা করছি জাপটে থাকুক প্রেম সবার ভালো লাগবে। আরটিভিতে আজ রাত ৮টা ১০ মিনিটে এবং একইদিন জেএমআর ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে রাত ৯টা থেকে দর্শকরা নাটকটি দেখতে পাবেন।’