একটু ভেবে দেখেন, আমার দেশের সিনেমা তো আমি হলে গিয়ে দেখছি। কিন্তু আমি যদি একটা বলিউডের সিনেমা দেখতে চাই, আমি কী সেটা পারবো? সেটা আমাকে ইউটিউব থেকে ডাউনলোড করে দেখতে হবে। কিংবা যদি ইউটিউবেও দেখি তাহলে আমার নেটওয়ার্ক স্পিড ভালো থাকতে হবে।
এই ভিউ থেকে বলা হয়েছে বিজ্ঞাপনের গল্পটি। যারা বাঁকা চিন্তা করে তারা হয়তো অন্যভাবে চিন্তা করবে। যারা সহজভাবে চিন্তা করে তার বুঝবে সহজেই। বিজ্ঞাপনটির উদ্দেশ্য সিনেমা হল বন্ধ করে দেওয়া বা খোলা সেটা না। যেটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার সেটা নিয়ে করি না। একটা ভুল ধরতে হবে বা একটা কিছু বলতে হবে। এই বলার জন্য আগে-পিছে না ভেবে আমরা অনেককিছু বলে দিই।
সম্প্রতি এক বিজ্ঞাপন বিতর্ক নিয়ে
অভিনেতা চঞ্চল চৌধুরী
