‘বনলতা’ ট্রেনের বগি পরিবর্তন হচ্ছে না!

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১১:০১

রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ‘বনলতা’র ইন্দোনেশিয়ান বগি পরিবর্তন করা হচ্ছে না বলে নিজের ভেরিফায়েড পেজে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেছেন, ‘রেলমন্ত্রী তাঁকে বিষয়টি নিশ্চিত করেছেন।’ রবিবার রাতে প্রতিমন্ত্রী তার নিজের ফেসবুকে দেয়া স্ট্যাটাসে আরও লিখেছেন ‘রেলমন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে। বনলতা ট্রেনের বগি পরিবর্তন করা হবে না।’

আরও পড়ুন: এমপি বাদশাকে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

এর আগে বনলতা আন্তঃনগর ট্রেনের ইন্দোনেশিয়া থেকে আমদানি করা বগিগুলো সরিয়ে ভারতীয় বগি সংযোজন করা হচ্ছে-এমন খবর দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে বলা হয়- রাজশাহী ঢাকার মধ্যে চলাচলকারী বিরতিহীন বনলতা আন্তঃনগর ট্রেনের ইন্দোনেশিয়ার আরামদায়ক কোচগুলি বদল করা হচ্ছে নীলসাগর ট্রেনের ভারতীয় কোচের সঙ্গে। চালুর মাত্র ৮ মাসের মাথায় বনলতা ট্রেনের নতুন কোচগুলি পাঠিয়ে দেয়া হচ্ছে নীলসাগর ট্রেনের জন্য চিলাহাটীতে।

ইত্তেফাক/এমআরএম