বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৮:০৩

মুক্তার হোসেন

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

 

রাজশাহীর গোদাগাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেল ৫টা থেকে রাত ১০ পর্যন্ত উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ মিনার চত্ত্বরে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে চাঁপাইনবাগঞ্জের জনপ্রিয় কণ্ঠশিল্পী শান্তনা সাহার কণ্ঠে ‘ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রাজশাহীর স্থানীয় কণ্ঠশিল্পী অদিথির কণ্ঠে ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল’ গানটি পরিবেশন করেন। পরে স্থানীয় স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এ সাংস্কৃতিক উত্সবে মেতে ওঠেন আগত অতিথি ও দর্শকরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসহাক আলী বিশ্বাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল আকতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি সহকারি পুলিশ সুপার লুত্ফর রহমান। আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা, গোদাগাড়ী সরকারি কলেজের সহকারি অধ্যাপক এবিএম কামরুজ্জামান বকুল।