বগুড়ার শেরপুরে সোমবার সকালে একটি আলু খেত থেকে আব্দুল মান্নান (৫৮) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কুসুম্বি ইউনিয়নের কেল্লা পোশি গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, মান্নান রবিবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন তার লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে তাকে খুন করা হয়ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
