ইস্টিয়ারিং

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৮

ছুটছে গাড়ি যাত্রী ঠাসা

বেপরোয়া গতি

অবুঝ হাতের ইস্টিয়ারিং

দেখাচ্ছে কুদরতি।

 

তীব্র গতির বিজ্ঞ চালক

থামতে শেখেনি সে

দিন দুপুরে পাঁচজনকে

ফেলল চাকায় পিষে।

 

তিনটি দোকান গুঁড়িয়ে দিল

রাস্তা হলো ফাঁকা

পথের কুকুর চেটে খেল

রক্ত মাখা চাকা।

 

দশ বছরের বাচ্চালোক

সে-ই আনাড়ি বাস চালক

স্নায়ুতে নাই সেন্স

পকেটে তার রক্ত মাখা

ড্রাইভিং লাইসেন্স।