উবারের ডিজিটাল এজেন্সি হলো ম্যাগনিটো

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২০:৩৪

রাইড শেয়ারিং অ্যাপ উবার বাংলাদেশ লিমিটেড এবং ম্যাগনিটো ডিজিটালের মধ্যে সমপ্রতি আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী, উবার বাংলাদেশ লিমিটেড-এর ডিজিটাল এজেন্সি হিসেবে প্রতিষ্ঠানটির ডিজিটাল মাধ্যমের সকল কার্যক্রম পরিচালনা করবে ম্যাগনিটো ডিজিটাল। বিশ্বের অন্যতম রাইড শেয়ারিং অ্যাপ উবার, বাংলাদেশের মানুষের যাতায়াত সহজ করতে বেশ কার্যকরী ভূমিকা রাখছে। অন্যদিকে, ম্যাগনিটো ডিজিটাল বাংলাদেশের প্রথম সারির ডিজিটাল মার্কেটিং এজেন্সি। উবার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিব আল হাসানকে ভিন্নভাবে ফেসবুকে রিভিল করে ইতোমধ্যেই ম্যাগনিটো ডিজিটাল সাড়া ফেলে দিয়েছে। গুলশানে ম্যাগনিটো ডিজিটাল-এর অফিসে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উবার-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উবার বাংলাদেশ-এর কান্ট্রি হেড কাজী জুলকারনাইন ইসলাম ও মার্কেটিং ম্যানেজার মানিশা তারেক এবং ম্যাগনিটো ডিজিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও রিয়াদ হুসেইন, সিএমও আমের খান, সিওও খাওয়ার সৌদ আহমেদ, অ্যাকাউন্ট ডিরেক্টর আরিফ রহমান ও ক্রিয়েটিভ ডিরেক্টর কৌশিক দে।