অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়লের ব্রিসবেন হিটসের ওপেনার গ্রেস হ্যারিস। মাত্র ৪২ বলে তিন অংকের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছে যান তিনি। নারী ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক ওয়েস্টইন্ডিজের দিন্দ্রা ডটিন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৮ বলে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে শীর্ষে রয়েছেন ডটিন। গ্যাবায় অনুষ্ঠিত ম্যাচে মেলবোর্ন স্টারসকে ১০ উইকেটে পরাজিত করে ব্রিসবেন হিটস। পাঁচটি ওভার বাউন্ডারি ও ১৩টি বাউন্ডারির সাহায্যে ১০১ রানে অপরাজিত থাকে হ্যারিস। বিগ ব্যাশে মেয়েদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি আগে ছিল অ্যাশলে গ্রেডনারের দখলে। গত আসরে ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি।
