জগন্নাথপুরে তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষে আহত ১০

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২২:০৬

g  জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

উপজেলার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার সকাল ৮টায় দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নেছার আহমদ (৩৫), জহিরুল ইসলাম (২৩), শাকিরুল ইসলামকে (২২) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং জিয়াউল হক (৪০) ও শাকিল আহমদকে (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানান, টমটম গাড়ি সংক্রান্ত বিরোধ নিয়ে সোমবার পৌরসভায় সালিশ বৈঠকে পৌর কাউন্সিলর হবিবপুর এলাকার দেলোয়ার হোসেনের সঙ্গে একই এলাকার জাহাঙ্গীর হোসেনের সঙ্গে বাগিবতণ্ডার সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল মঙ্গলবার সকাল ৮টায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।