নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানার এ্যাপোলো হাসপাতালের সামনে থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য মো. ফারুক হোসেনকে গ্রেফতার করে র্যাব-১৩।
আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়ায় ১০ কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি
মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রায় এক যুগ ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দল এর গাইবান্ধা অঞ্চালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। তার সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে। গ্রেফতারকৃত সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/এএএম

