ছবি ও গল্প

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২০:৩৮

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর চার দশক পূর্তি উপলক্ষে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনের রাজদর্শন হলে মঙ্গলবার সন্ধ্যায় ৪০ বছরের ‘মাইলস’ নতুনভাবে হাজির হলো ভক্তদের সামনে। প্রথমেই গান শুরু করে ব্যান্ডদল ভাইকিংস। তারা মাইলসকে ট্রিবিউট করে গেয়ে শোনান মাইলসের ‘শান্তি চাই’ গানটি। প্রথম গানেই উপস্থিত দর্শকদের করতালিতে মুখর পুরো হল। এর মাঝে মাইলসের জনপ্রিয় গানের গীতিকাররা শোনান মাইলসের গান লেখা ও তৈরির পেছনের কথা। কীভাবে গানগুলো তারা তৈরি করেছিলেন। ফাঁকে ভক্তরাও মাইলসের গানের সঙ্গে তাদের জীবনের সম্পৃক্ততা নিয়ে কথা বলেন। ভাইকিংসের পরই অনুষ্ঠানের উপস্থাপক আজরা মাহমুদ মঞ্চে ডেকে নেন প্রখ্যাত গীতিকার লতিফুল ইসলাম শিবলীকে। উল্লেখ্য, মাইলসের চার দশকের এই উদযাপন শুরু হয় গত ২১ জুন। সেদিন যুক্তরাষ্ট্রের পথে রওনা করে গানের দল মাইলস। উদ্দেশ্য, দলটির ৪০ বছর উদযাপনের কনসার্টে অংশ নেওয়া। একে একে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ২৭টি কনসার্ট করে ব্যান্ডদলটি।