লালমনিরহাট প্রতিনিধি
‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক-শোষণমুক্ত-সমৃদ্ধ বাংলাদেশ চাই’ এ স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড। মঙ্গলবার সকালে সুজন-সুশাসনের জন্য নাগরিক ও ইউথ এন্ডিং হাঙ্গার কলেজ ইউনিট আয়োজনে উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সম্মানিত অতিথি ছিলেন উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের খণ্ডকালীন শিক্ষক আইরিন গ্রাহাম, সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেস দে। স্বাগত বক্তব্য রাখেন সুজন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস.এম শফিকুল ইসলাম কানু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ.এস.এম মনওয়ারুল ইসলাম।
