ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের দৈনিক কর্মঘণ্টা কমানোসহ তিন দফা দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের নিচতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোরশেদুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, শরিফ উদ্দিন, শাহানুর আলম কেরমত প্রমুখ।
