ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর ধামইরহাটে মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য আহসান হাবিব বাবুসহ (৪০) আরো একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৪৭ বোতল ফেনসিডিলসহ নিয়ে গ্রেফতার হাবু ইসবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ধুরইল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। অপর অভিযানে গ্রেফতার ওবায়দুল ইসলামকে (২৮) ১২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। সে জগত্নগর গ্রামের আব্বাস আলীর ছেলে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাসান সরদার বলেন, থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
