নোয়াখালী-২ আসনে নৌকার পক্ষে গণমিছিল

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:৩১

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের নেতৃত্বে গণমিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের লোকজন। মঙ্গলবার বিকালে চারদিকে সেনবাগ পৌর শহরের ডাকবাংলো এলাকা থেকে বিশাল মিছিলটি বের হয়।

পরে মিছিল পৌর শহরের প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ পৌর মেয়র আবু জাফর টিপু, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব মমিন উল্যা মানিক, সদস্য খোন্দকার জহিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের গোলাম কবির প্রমুখ উপস্থিত ছিলেন।