মাগুরা প্রতিনিধি
মাগুরা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. হাসান সিরাজ সুজা আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. সাইফুজ্জামান শিখরের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। সোমবার দুপুরে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জাতীয় পার্টি এক মতবিনিময় সভার আয়োজন করে। জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. রতন কুমার মিত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. হাসান সিরাজ সুজা, আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব রবিউল হক মিঠু, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ড, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ। সভায় বিপুলসংখ্যক জাতীয় পার্টির নেতা-কর্মী উপস্থিত ছিলেন । জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. হাসান সিরাজ সুজা বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নেতা-কর্মীরা নৌকায় মার্কায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. সাইফুজ্জামান শিখরকে ভোট দিবেন এবং তারা আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করবেন। আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. সাইফুজ্জামান শিখর তার ভাষণে বলেন, তারা মিলেমিশে কাজ করবেন।
