‘ক্র্যাক প্লাটুনের একটিভিস্ট ফোরাম’র উদ্যোগে কম্বল বিতরণ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:১৫

‘ক্র্যাক প্লাটুন আওয়ামী একটিভিস্ট ফোরাম’ এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সংগঠনটির চট্টগ্রাম ইউনিটের পক্ষ থেকে প্রথম দফা বিতরণ করা হয়। দুইভাগে এই বিতরণ করা হবে বলে জানায় সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের চট্টগ্রাম ইউনিট প্রধান শিরিন আক্তার জানান, চট্টগ্রামে শীতের প্রকোপ অনেক। আর চট্টগ্রামে শীত বস্ত্র ছাড়াই রাতে রাস্তায় পড়ে থাকে অনেক সুবিধাবঞ্চিত লোক। তাই ক্র্যাক প্লাটুনের অনলাইন প্যানেলের সহায়তায় সুবিধাবঞ্চিতদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ্য, ‘ক্র্যাক প্লাটুন আওয়ামী একটিভিস্ট ফোরাম’ অনলাইনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে থাকে। সেই সঙ্গে অনলাইনে গুজব ও দেশবিরোধীদের প্রতিরোধ করে থাকে।

ইত্তেফাক/বিএএফ