আক্কেলপুরে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর প্রেসক্লাব ভবনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা সংবাদদাতা ও আক্কেলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিউর রাব্বী তিয়াস।
এতে বক্তব্য রাখেন, আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওম প্রকাশ আগরওয়ালা, সহ-সভাপতি ও সাপ্তাহিক সত্যেরপথে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার নুরুন্নবী আরিফ, আক্কেলপুর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল আবিদা সুলতানা কুইন, আক্কেলপুর ফুটবল একাডেমির পরিচালক ইমদাদুল হক খোকন, রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান, আক্কেলপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ-আলম মেট্রন, প্রথম আলোর সাংবাদিক রবিউল ইসলাম রুবেল, করতোয়ার সাংবাদিক মিনার হোসেন, ভোরের কাগজের সাংবাদিক অ্যাডভোকেট রাজেন্দ্রপ্রসাদ আগরওয়ালা, কালেরকণ্ঠ পত্রিকার সাংবাদিক নেওয়াজ মোরশেদ শামিম, ব্যবসায়ী মুমিনুল ইসলাম লিটন, রিপন প্রাং, সাগর হোসেন, আবু সালেহ, অনুপ কুমার প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
