শতাধিক নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:৩৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন বিএনপির নেতা আজিজ মেম্বারের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগ প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।