আগামী মাসে লিবিয়ায় সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি একথা বলেন। খবর রয়টার্স’র
এরদোয়ান বলেন, লিবিয়া সরকার তুরস্ককে সেনা মোতায়েনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এ প্রেক্ষিতে লিবিয়ায় সেনা পাঠানোর জন্য জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একটি বিল উত্থাপন করবে।
তিনি আরও বলেন, যেহেতু লিবিয়ার পক্ষ থেকে আমন্ত্রণ এসেছে, সেহেতু আমরা তা গ্রহণ করব এবং খুব দ্রুত সেখানে সেনা পাঠানোর ব্যাপারে একটি প্রস্তাবনা সংসদের কার্যতালিকায় আনবো। আগামী ৮ কিংবা ৯ জানুয়ারি সংসদে এ বিল পাস হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এরদোয়ান।
আরও পড়ুন: কোচ-কিছু ক্রিকেটার পাকিস্তান যেতে রাজি নন: পাপন
লিবিয়া সরকারের সঙ্গে তুরস্কের একটি সামরিক চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। তবে লিবিয়ায় সেনা পাঠাতে হলে সংসদ থেকে আলাদা অনুমোদনের বাধ্যবাধকতা আছে।
ইত্তেফাক/এসইউ
