দাঁড়িয়ে আছি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২০:১০

 

চোখের পলক দেখ—যেন মাছের

সদ্য ঔজ্জ্বল্য হারানো চোখের মণি

প্রার্থনা করছে তোমার একটু চাহনি,

হূদয়হীন ক্লোজ সার্কিট ক্যামেরার

চোখের সামনে মানুষ দাঁড়িয়ে আছি—

কোঁচকানো ভুরুর সামনে দাঁড়ায়ে রয়েছি

বাঁশের ঝাড়ের নিচে যেন ছমছমে দুপুর

 

আমারে দরদ করো, ঝরেনি এখনো ফুল

নড়বড়ে বোঁটায় কোরো না স্পর্শ,

আমাকে মানুষ ভাবো—একটু মনুষ্য

বহমান রক্তের গতি দেখ, উষ্ণ

শিড়দাঁড়া বেয়ে নেমে যাচ্ছ শীতল মৃত্যু

 

আগ্নেয়গিরির জ্বালামুখ হয়ে আছো

অনাগত শব্দের সম্মুখে দাঁড়িয়ে আছি