নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সমাপনী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৫৫

লোহাগড়া উপজেলার নলদী ব্রাহ্মণডাঙ্গা শ্যামাসুন্দরী (বিএসএস) মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী শতবর্ষ পূতি উত্সব শেষ হয়েছে। বুধবার সকালে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। সমাপনী দিন বৃহস্পতিবার ক্রীড়া উত্সব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও ডা. সোহানী ট্রাস্টের বৃত্তি প্রদান, সততা সংঘের সমাবেশ, আলোচনা সভা, প্রবীণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।