২০১১ সালে অভিষেক। গত সাত বছরে কাইল জার্ভিস টেস্ট খেলেছেন মাত্র ১২টি (মিরপুর টেস্ট সহ)। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন সময় উপহার দিয়েছেন জার্ভিস। গতকাল পাঁচ বছর পর টেস্ট ক্যারিয়ারে পাঁচ উইকেট পেলেন জিম্বাবুয়ের এই পেসার। এটি তার তৃতীয়বার পাঁচ উইকেট। আরিফুল ছিলেন তার পঞ্চম শিকার। এর আগে ২০১১ সালে নিউজিল্যান্ড ও ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি।
