সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেডের (সিরাজগঞ্জ ইউনিট ৪) উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড সিরাজগঞ্জে ৪১৪ মেগাওয়াটের একটি ডুয়েল ফুয়েল বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করছে। গত ১০ অক্টোবর থেকে জাতীয় গ্রিডে ২৮২ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সেম্বকর্পের পক্ষ থেকে গ্লোবাল অপারেশন প্রধান এনজি মেং পোঃ, ম্যানেজিং ডিরেক্টর, খন্দকার নাজমুল আহসান এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির পক্ষ থেকে শফিকুল ইসলাম, সয়দাবাদ ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের সিঙ্গাপুর, চীন ও বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বড়শিমুল এবং বড়শিমুল পঞ্চসোনা গ্রামের ৪০০টি শীতার্ত পরিবারের মধ্যে ত্রান সামগ্রী প্রদান করা হয়। ২৩ ডিসেম্বর আরো চারটি গ্রামের ৬৫০টি পরিবারের মধ্যে একই ধরনের সামগ্রী বিতরণ করা হবে। -প্রেস বিজ্ঞপ্তি
