কালশীর বাউনিয়া বাঁধের বস্তি জ্বলছে!

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০৩:১০

রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ এলাকার একটি বস্তি অগ্নিকাণ্ডের ঘটনায় জ্বলছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সে আগুন নেভাতে কাজ করছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা বাবুল হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছায়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুন: শিবচরে মরহুম সিরাজুল হক চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

ইত্তেফাক/নূহু