বৃহস্পতিবারের ছিল ২০১৯ সালের সর্বশেষ সূর্যগ্রহণ। এ সূর্যগ্রহণের সময় ভারতের একটি গ্রামে বিকলাঙ্গ শিশুদের গলা পর্যন্ত মাটির ভিতর পুঁতে রাখা হয়। কর্নাটকের কালবুরগি গ্রামের ওই শিশুদের অভিভাবকদের ধারণা, সূর্য গ্রহণের সময় এভাবে মাটির ভিতর পুঁতে রাখলে শিশুদের রোগমুক্তি ঘটে।
এ ঘটনার সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন জি নিউজ। তাতে বলা হয়, কালবুরগির বেশ কিছু পরিবার ওই ধারণা পোষণ করে। তাই তারা তাদের সন্তানদের রোগমুক্তির প্রত্যাশায় এভাবে মাটির ভিতর পুঁতে রেখেছিলেন।
আরও পড়ুন: কালশীর বাউনিয়া বাঁধের বস্তি জ্বলছে!
বলাবাহুল্য, সূর্যগ্রহণের সময় নিয়ে অনেক কুসংস্কার চালু আছে। এ সময় অনেকে পানাহার করা থেকেও বিরত থাকেন। অনেকে এ সময় দেবতার পুজা করতে থাকেন। গ্রহণের সময় মন্দিরের দরোজা বন্ধ থাকে। গ্রহণ শেষে অনেকে সরাসরি গোসল করতে চলে যান। অনেকে আবার এ সময় ঘুমানো, মলমূত্র ত্যাগ, এমনকি অেনক কর্ম থেকে বিরত থাকেন।
ইত্তেফাক/নূহু
