রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ এলাকার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। এছাড়া ক্ষয়-ক্ষতির পরিমাণ ও হতাহতের খবরও নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনে বস্তির বেশির ভাগ ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা বাবুল হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছায়।
ইত্তেফাক/জেডএইচ
