বিশ্ব অর্থনীতির টু কি টাকি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২০:৫১

ভারতে পর্যটক যেতে সতর্ক করছে পাঁচ দেশ

নতুন নাগরিকত্ব আইন নিয়ে ভারত জুড়ে চলছে বিক্ষোভ। এ অবস্থায় ভারত ভ্রমণে যাওয়ার যুক্তরাষ্ট্র, বৃটেন, কানাডা, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত তাদের জনগণকে সতর্ক করেছে। এতে পর্যটন খাতসংশ্লিষ্ট ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ কাজ করছে। অনেক পর্যটক বিদেশে সফরের জন্য বিমা করান। কিছু দেশের ক্ষেত্রে তা বাধ্যতামূলক। এদিকে সতর্কতা জারি হলে সংশ্লিষ্ট দেশে যাওয়ার জন্য বিমার সুযোগও মেলে না। আর সাধারণত অক্টোবর থেকে মার্চ শীতের এ মৌসুমে ভারতে আসেন বিদেশি পর্যটকরা। ফলে এ সময়ে দেশটির পর্যটন খাত সমস্যার মধ্যে পড়তে পারে।