লিস্টারকে উড়িয়ে দিল লিভারপুল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২২:১৯

বক্সিং ডে-তে অসাধারণ পারফরম্যান্স উপহার দিল চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোর জোড়া গোলে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিল অল রেডরা। সে সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা লেস্টারের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিলো ১৩ পয়েন্টের। ম্যাচের ৩১তম মিনিটে গোলের সূচনা করেন রবার্তো ফিরমিনো। জেমস মিলনার পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন ৭১ মিনিটে। ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন ফিরমিনো। সর্বশেষ খেরার ৭৮ মিনিটে লেস্টারের জালে পরাজয়ের শেষ পেরেক ঠুকে দেন ট্রেন্ট আলেকজান্ডার আরকল্ড।