হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০৩:১৬

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণ মারা গেছেন। নিহতের নাম রনি (২৪)। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: শীতের দাপট আরো বাড়বে

এ সময় মোটারসাইকেলে তার সঙ্গে আরো দুই জন আহত হন। তারা হলেন শোভন আহমেদ ও শামীম হোসেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইত্তেফাক/কেকে