রওশন এরশাদ
সংসদে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের সঙ্গে জি এম কাদেরের আপাত সমঝোতা হলেও শেষ পর্যন্ত এ সমঝোতা বজায় নাও থাকতে পারে। তার শরীর-স্বাস্থ্য তেমন একটা ভালো থাকবে না। রাজনৈতিক ক্ষেত্রে সাদ এরশাদ একপর্যায়ে তার স্থলাভিষিক্ত হতে পারেন।
জি এম কাদের
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরের শরীর-স্বাস্থ্য ভালো থাকবে বলে আশা করা যায়। দলীয় নেতৃত্বের ক্ষেত্রে বেগম রওশন এরশাদের সঙ্গে মতবিরোধ অব্যাহত থাকার আশঙ্কা আছে। আপাতদৃষ্টিতে দুই জনের সমঝোতা হলেও এই সমঝোতা স্থায়ী নাও হতে পারে।
বেগম খালেদা জিয়া
বিরোধী দলীয় নেত্রী তথা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। প্রায়ই তিনি অসুস্থ বোধ করতে পারেন। তার কারামুক্তির ব্যাপারে ব্যাপক আন্দোলন গড়ে তোলার সম্ভাবনা নেই বললেই চলে। দলীয় চেয়ারপারসনের পদে তারই অধিষ্ঠিত থাকার সম্ভাবনা বেশি।
