[ ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর ]
শাসক গ্রহ :বৃহস্পতি
শুভ সংখ্যা :৩
রং :হলুদ, বেগুনি, ক্রিম
রত্ন :এমিথিস্ট, পোখরাজ
ধাতু :রুপা, প্লাটিনাম
শুভ দিন :বৃহস্পতিবার
সঙ্গী/সঙ্গিনী :মেষ, সিংহ, ধনু
বিখ্যাত ব্যক্তি
আলবার্তো মোরাভিয়া, টমাস কার্লাইল, সোনিয়া গান্ধী, বিটোফেন, ব্রেজনেভ, মার্ক টোয়েন, উইনস্টন চার্চিল, কামরুল হাসান, টিপু সুলতান, জগদীশ চন্দ্র বসু, জাঁ লুক গদার, মুনীর চৌধুরী, রফিকুন নবী, বেলাল চৌধুরী, সেলিনা হোসেন।
জে নে নি ন আ প নি কে ম ন ধ নু
বৈশিষ্ট্য
প্রতীক :জ্ঞানী, উপদেষ্টা, তিরন্দাজ
আগ্নেয় বৈশিষ্ট্য :কৌতূহলী, অকপট, আবেগী,
অস্থির, প্রকৃতিপ্রেমী, ধৈর্যহীন, উদার, ক্রীড়ানুরাগী। ব্যক্তিত্ব :চঞ্চল, নীতিবান, আগ্রহী, অকপট,
অকুতোভয়, উচ্চাভিলাষী, দার্শনিক, তার্কিক, সত্যবাদী।
যেকোনো পার্টিতে যান এবং সেখানে সবচেয়ে প্রাণবন্ত দলটিকে লক্ষ করুন। হাসিখুশি ও আনন্দে আপ্লুত যে মানুষটি ওখানে বসে আছে, সে একজন ধনু এবং সে একটু আগেই এমন একটি কথা বলেছে যে সবাই স্তব্ধ হয়ে গিয়েছে। কিন্তু কী ঘটেছে, তা সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। যখন সে তার বক্তব্য নিয়ে ঘটিত স্তব্ধতার কারণ অনুধাবন করতে পারবে, তখন অবশ্য তাকে কিছুটা হতভম্ব মনে হবে এবং দলটিতে তার চারপাশের মানুষগুলোকে দেখে মনে হবে যেন তারা একেকটি ধারালো ছুরির ফলা। মুখে একটা প্রফুল্ল হাসি এনে ধনু এমন একটা মন্তব্যে করে বসতে পারে, যা কেউ কল্পনাও করেননি। সে ক্ষেত্রে ধনুর বন্ধুদের বলছি, নিজের মেজাজ ঠান্ডা রাখুন। পরিস্থিতি আরো খারাপ হতে পারে। কিন্তু ভাববেন না, সে আসলেই কাউকে ইচ্ছে করে কষ্ট দিতে চায়। তার মনের ভেতরে আপনার জন্য একটা যত্নের জায়গা তৈরি আছে। বিষয় হলো ধনুদের মধ্যে জটিলতা কিংবা ক্ষুদ্রতার ছিটেফোঁটাও নেই। সে নিষ্কলুষভাবে তার কষ্টদায়ক কথাগুলো বলে ফেলে। সে যে কাটা ঘায়ে নুনের ছিটা দিতেও ছাড়ে না, সেটা আসলে ঘা সারাতে গিয়েও তার অদক্ষতাই তুলে ধরে। ধনু মনে করে পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কুটনৈতিক বা কুশলী মানুষ। জুপিটার নিয়ন্ত্রিত ধনুর দৃষ্টি চড়ুইয়ের দৃষ্টিশক্তির মতোই প্রখর ও উজ্জ্বল। ধনুরা সাধারণত অস্থির প্রকৃতির। তারা এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে বা বসতে ঘৃণাবোধ করে। ধনুরা অপ্রত্যাশিতভাবে শারীরিক দিক দিয়ে আকর্ষণীয় এবং এ আকর্ষণের মূল হেতুটা হয়তো তাদের গতানুগতিক আচরণ ও জীবনযাপনের বিরুদ্ধে অশ্রদ্ধা ও আত্মবিশ্বাস। অল্পকিছু মানুষই ধনুর ওপর বেশি সময় ধরে বিরক্ত হয়ে থাকতে পারে। কেননা এটা পরিষ্কার বোঝা যায় যে তাদের মধ্যে কোনো ক্ষতিকর উদ্দেশ্য একদমই নেই। বহির্মুখীই হোক কিংবা আত্মকেন্দ্রিক, ধনুরা সব সময়ই হূদয়কে উদ্দীপ্ত করতে পছন্দ করে। সেইসব দুর্লভ কিছু ধনু, যারা তেমন একটা কথাবার্তা বলে না, তারা হয়তো মনে মনে এমন চমত্কার কোনো পরিকল্পনা করছে, যেটা বিশ্বকে চমকে দিতে পারে। তার জিহ্বা যখন স্থির, তখন তার মস্তিষ্ক আরো ব্যস্ত। ফলত তার নির্বাক থাকাটা বরং তার পরবর্তী চমকপ্রদ পদক্ষেপ দিয়ে আপনাকে অপ্রস্তুত অবস্থায় চমকে দেওয়ার উদ্দেশ্যেই। একজন ধনু কখনই সফলভাবে মিথ্যা বলতে সক্ষম নয়। একজন ধনু যখন সরাসরি তার লক্ষ্যে দৃষ্টি দেয়, তখন সে এতটাই উঁচুতে তার তীর ছুড়তে পারে, যেখানে মানুষের দৃষ্টিশক্তি পৌঁছতে পারে না। সেখানেই তার স্বপ্নগুলো সব সত্যি হয়ে যায়।
বি শে ষ জ্ঞে র চো খে কে ম ন যা বে আ প না র ২ ০ ২ ০
বছরের শুরুতে রাশ্যাধিপতি বৃহস্পতি স্বক্ষেত্রে অবস্থান করছে। রবি, বুধের একসঙ্গে অবস্থানের ফলে ধনুতে বুধাদিত্ব যোগ সৃষ্টি হয়েছে। অশুভ গ্রহ শনি ও কেতুর অবস্থানও ধনুতে। এছাড়াও প্লুটো ধনুতে আছে। গ্রহসমূহের উল্লিখিত অবস্থানের কারণে অগ্নিরাশি ধনুর জাতক-জাতিকার জন্য বছরটি শুভাশুভ মিশ্র সম্ভাবনাময়। একাদশপতি শুক্রের অবস্থান ধনস্থান তথা মকরে রয়েছে। তৃতীয় নেপচুন, পঞ্চম ইউরেনাস এবং সপ্তমে রাহু অবস্থান করছে। দ্বাদশে অবস্থান করছে মঙ্গল। আর্থিক দিক ভালো যাবে। আর্থিক ব্যাপারে বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পেতে পারেন। কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে কোনো কারণে সাময়িক ভুল বোঝাবুঝি সৃষ্টির আশঙ্কা আছে। প্রেম-রোমান্সের ব্যাপারে বছরের প্রথম থেকেই সতর্ক থাকার চেষ্টা করুন। অন্যথায় এসব ক্ষেত্রে অনভিপ্রেত কিছু ঘটতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। শত্রুরা আপনার নামে কোনো অপবাদ রটানোর চেষ্টা করতে পারে। কর্মস্থলে মাঝেমধ্যে ভুল বোঝাবুঝিজনিত কারণে অনভিপ্রেত কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। বিদেশযাত্রার প্রচেষ্টা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। তবে এসব ক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বছরের শেষদিকে দশমে রবির অবস্থানের ফলে চাকরিজীবীদের পদোন্নতি অথবা কাঙ্ক্ষিত স্থানে বদলির সুযোগ সৃষ্টি হতে পারে। বিপরীত লিঙ্গের কারো সহযোগিতায় ভগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে। সন্তানের কোনো ধরনের সাফল্য আনন্দদায়ক হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে আশা করা যায়।
