মকর রাশি Capricorn

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২০:৩৯

 [ ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি ]

শাসক গ্রহ :শনি

শুভ সংখ্যা :৮

বৈশিষ্ট্য :মৃত্তিকা

রং :নীল, চকোলেট, ক্রিম, সবুজ

রত্ন :ইন্দ্রনীলা, এমিথিস্ট, রক্ত প্রবাল, গোমেদ

ধাতু :লোহা, সীসা

শুভ দিন :শনিবার

সঙ্গী/সঙ্গিনী :বৃষ, কন্যা, মীন ও বৃশ্চিক

 

বিখ্যাত ব্যক্তি

আইজ্যাক নিউটন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী,  মোহাম্মদ আলী, শওকত ওসমান, স্টিফেন হকিং, আবদুল্লাহ আল মুতী, শিল্পাচার্য জয়নুল আবেদীন, জিয়াউর রহমান, রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক, মুহম্মদ জাফর ইকবাল, সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

 

জে নে  নি ন  আ প নি  কে ম ন  ম ক র

বৈশিষ্ট্য

প্রতীক :যাজক, পাহাড়ি ছাগল, প্রশাসক

মৃণ্ময় বৈশিষ্ট্য :অধ্যবসায়ী, উচ্চাকাঙ্ক্ষী, কূটনীতিক, সংরক্ষণপ্রিয়।

ব্যক্তিত্ব :বাস্তববাদী, সন্দেহপ্রবণ, রাগী, কূটনীতিক,

সংযত চরিত্র, সুচতুর, গোঁড়া, দৃঢ়প্রতিজ্ঞ, নীতিপ্রবণ।

 

মকররা তাদের খাড়া ও সুন্দর আকৃতির নাকটাকে অন্যের ব্যাপারে গলান না। শনি শাসিত এই রাশির ব্যক্তিদের জিভটাকেও অন্যদের সমালোচনায় ব্যস্ত থাকতে দেখা যায় না। তবে মকরদের ওপর মিথুন বা মীনের প্রভাব থাকলে, তাদের মধ্যে সামান্য পরিমাণে অন্যদের ব্যক্তিগত ব্যাপারে আগ্রহ দেখা যেতে পারে। কিন্তু সাধারণত তারা নিজেদের ব্যাপারেই নিমগ্ন থাকতে বেশি পছন্দ করে। তারা হয়তো যেচে পড়ে আপনাকে পরামর্শ দিতে যাবে না, কিন্তু আপনি যদি স্বেচ্ছায় তাদের বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ভিত্তিতে কোনো পরামর্শ শুনতে চান, তাহলে পরামর্শ দিতে মোটেও দ্বিধা করবে না। মকররা দায়িত্ব ও কর্তব্যবোধ মেনে চলতে শিখেছে, আর হতাশাকেও সহ্য করতে জানে। শনি শাসিত মকরের মাঝে একটা বিষণ্নতা লক্ষ করা যায়। এদের মাঝে একটা ক্ষীণ আভাস আর গাম্ভীর্যের সমন্বয় রয়েছে। তাদের কেউই শনির প্রভাব থেকে মুক্ত নয়। এ কারণে তাদের মধ্যে খুবই নিয়মানুবর্তিতা এবং আত্ম-অস্বীকৃতির প্রবণতা লক্ষ করা যায়। তারা অবিরত অবিরাম অপমান, চাপ ও হতাশার বোঝা বয়ে চলে। মকর জাতক-জাতিকাদের অধিকাংশেরই ত্বক হয় খুব সংবেদনশীল। স্নায়ুবিক চাপের দরুণ সৃষ্ট ফুটি ফুটি, অ্যালার্জি, চামড়া ওঠা, ত্বকের রুক্ষতা, ঘামের অস্বাভাবিকতা, অ্যাকনি ও বড়ো লোমকূপের সমস্যায় ভোগে। শরীরের সঙ্গে মানানসই নয় এমন খাবার গ্রহণে এবং মানসিক চাপের ফলে তাদের পরিপাকে সমস্যা দেখা দিতে পারে। হাঁটুর জোড়া, অস্থি-সন্ধি ও অস্থি হলো তাদের দুর্বল স্থান। মকরের সবচেয়ে বড়ো গুণ, তারা আন্দাজে কোনো কাজ করে না বা করতে চায় না। সুনির্দিষ্ট ফল চায়। কোনো কাজে নামার আগে সুচিন্তিতভাবে সে কাজের পরিণাম যাচাই করে তবেই নামে। যেসব জায়গায় নিজের যোগ্যতা বলে উপরে ওঠার সুযোগ আছে, তাদের টার্গেট সেসব জায়গায় প্রবেশ করা। বস হিসেবে তারা দারুণ সফল। তারা যদি একবার ভাবে কাজটি তাদের জন্য এবং সমাজের জন্য মঙ্গল বয়ে আনবে, তবে যত বাধা আসুক না কেন, সে কাজের শেষ দেখবে। তারা প্রতিজ্ঞা সাধারণত ভঙ্গ করে না। তারা গভীর চিন্তাশীল মানুষ। কাজের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো তারা আগেভাগেই বুঝে ফেলতে পারে। শিক্ষা ও জ্ঞানের প্রতি মকরের আকর্ষণ দুর্নিবার।

 

বি শে ষ জ্ঞে র  চো খে  কে ম ন  যা বে  আ প না র  ২ ০ ২ ০

বছরের শুরুতে দশমপতি শুক্র মকরে রয়েছে। রাশ্যাধিপতি শনি দ্বাদশে বৃহস্পতি, রবি, বুধ, কেতু ও প্লুটোর সঙ্গে অবস্থান করছে। চতুর্থ পতিও একাদশপতি মঙ্গল একাদশে অবস্থান করছে। চতুর্থে ইউরেনাস এবং ষষ্ঠে রয়েছে রাহু। বছরের শেষভাগে চতুর্থপতি চতুর্থ গৃহে প্রবেশ করবে। গ্রহসমূহের উল্লিখিত অবস্থানের ফলে মকর রাশির জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। এ বছর কোনো গুরুত্বপূর্ণ আশা পূর্ণ হতে পারে। অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ আছে। এ বছর প্রাইজবন্ড বা লটারির টিকিট রাখলে সুফল পেতে পারেন। বছরের অধিকাংশ সময় রাশ্যাধিপতি শনি মকরে অবস্থান করবে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। দ্বাদশে বুধাদিত্ব যোগ এবং বৃহস্পতির অবস্থানের ফলে ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ধনস্থানে নেপচুনের অবস্থান এবং শনির দৃষ্টির ফলে কিছুটা প্রতিকূলতার আশঙ্কা থাকলেও মঙ্গলের অবস্থান একাদশে স্বক্ষেত্রে থাকার ফলে প্রতিকূলতা কাটিয়ে ওঠা খুব একটা অসম্ভব হবে না। সপ্তমে বৃহস্পতির দৃষ্টির ফলে দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অংশীদারি ব্যবসায়ও সুফল পাওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে। তবে এক্ষেত্রে ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিলে ভালো করবেন। বড়ো ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। মায়ের কোনো ধরনের অস্ত্রোপচারের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বছরের অধিকাংশ সময় পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বিদ্যার্থী সন্তান-সন্ততির জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীদের বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাবে। আর্থিক ব্যাপারে প্রবাসী সন্তানের সহযোগিতা পেতে পারেন। অন্যান্য দিক ভালো যাবে বলে আশা করা যায়।