[ ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি ]
শাসক গ্রহ :শনি ও ইউরেনাস
শুভ সংখ্যা :৪
বৈশিষ্ট্য :বাতাস
রং :নীল, সবুজ ও বেগুনী
রত্ন :পান্না ও হীরা
ধাতু :সোনা, রুপা, হোয়াইট গোল্ড
শুভ দিন :শুক্র ও শনিবার
সঙ্গী/সঙ্গিনী :মিথুন, তুলা
বিখ্যাত ব্যক্তি
মাইকেল মধুসূদন দত্ত, আব্রাহাম লিংকন, রোনাল্ড রিগান, জুলভার্ন, অলিবার রিড, চার্লস ডারউইন, সুভাষ বসু, মোজার্ট, তিতুমীর, স্বামী বিবেকানন্দ, গ্যালিলিও, টমাস এডিসন, আনোয়ার হোসেন মঞ্জু,
ড. আনিসুজ্জামান, রফিক আজাদ, নায়করাজ রাজ্জাক, সুলতানা কামাল।
জে নে নি ন আ প নি কে ম ন কু ম্ভ
বৈশিষ্ট্য
প্রতীক :সত্যান্বেষী, পানি বাহক, বৈজ্ঞানিক
বায়বীয় বৈশিষ্ট্য :সত্ উদার হূদয়, জনপ্রিয় অনুসন্ধানী সৌজন্যপূর্ণ, দয়াশীল। ব্যক্তিত্ব :বন্ধুবত্সল, সহূদয় জেদি, দ্বিধান্বিত, মানবিক, সন্দেহপ্রবণ অসংযত, আধ্যাত্মিক, মুক্তমনা, নিরপেক্ষ, খোলামেলা।
যদি ভালো বন্ধু খোঁজেন, তাহলে রাশি মিলিয়ে একজন কুম্ভের সঙ্গে বন্ধুত্ব গড়ুন। একটু আলসে হলেও বন্ধুর প্রয়োজনে এই কুম্ভ জাতক-জাতিকা তার সব সুখ-আহ্লাদ ভুলে যেতে প্রস্তুত। তাদের মনোযোগী হয়ে ওঠার ক্ষমতা সত্যিই অসাধারণ। চারপাশে কী ঘটছে না-ঘটছে সবকিছুই চাইলেই তাদের রাডারে ধরা পড়ে। তারা কোনো আলোচনা চালিয়ে যেতে যেতেই পার্শ্ববর্তী কক্ষে কী ঘটছে না-ঘটছে সবকিছু সম্পর্কেই সজাগ থাকতে পারে।
তারা যা-ই চিন্তা করে, সেসবের সঙ্গে ভবিষ্যতের কোনো না কোনো যোগাযোগ থাকে। ইউরেনাস শাসিতদের অজানা ব্যাপার বুঝে নেওয়ার অদ্ভুত দক্ষতা আছে। রহস্যাবৃত গোপনীয়তাগুলো জেনে ফেলার ক্ষমতাও রয়েছে। তারা অনুমান করেই এসব বুঝে নিতে পারে। অনুমানশক্তি তাদের মধ্যে একধরনের পূর্ব উপলব্ধির জন্ম দেয়। আর কুম্ভদের লক্ষ্য ভবিষ্যতের কোনো অস্থির নীলাকাশের দিকে হলেও, তারা খুব বাস্তববাদী। বন্ধুদের তাদের প্রতি প্রবল বাত্সল্য থাকে। তবে বন্ধুরা ছাড়া তাদের তেমন ঘনিষ্ঠ কেউ নেই বললেই চলে। গুণের সমাবেশ না দেখে, তারা বরং বন্ধুদের সংখ্যার দিকেই বেশি মনোযোগী হয় এবং একটা নির্দিষ্ট সময়ের বেশি কোনো সম্পর্কেই তাদের স্থায়িত্ব থাকে না। তারা স্বভাবতই বুদ্ধিমান, ঠান্ডা মাথার মানুষ এবং কাজকর্মে দারুণ রকম স্বচ্ছ। তাদের কল্পনাশক্তি প্রখর। যেকোনো ভালো কাজ তাদের অনুপ্রেরণা জোগায় এবং সে-জাতীয় কাজে অংশগ্রহণের জন্য তারা মরিয়া হয়ে ওঠে। বৃহত্ কিছু করার ইচ্ছা তাদের থাকে সব সময়। কুম্ভদের সঙ্গে পরিকল্পনা করা খুব কঠিন। কারণ তারা যেকোনো কিছু দূরদর্শিতার সঙ্গে পরিকল্পনা করে যে তাদের ওপর আস্থা আনা কঠিন হয়ে পড়ে। তাই সংখ্যায় অনেক থাকার পরও বন্ধুদের সঙ্গে মিলে কোনো কিছু করতে পারে না কুম্ভরা। তারা মিথ্যাচার ও প্রতারণা ঘৃণা করে, ধার দেওয়া-নেওয়া অপছন্দ করে। তারা আপনাকে টাকা উপহার হিসেবে দিতে পারে, কিন্তু তাদের কাছে টাকা ধার চেয়ে লাভ হবে না। তবে শেষটায় একটা কথা বলি, আব্রাহাম লিংকন তার নিজের মৃত্যুর অনুমান আগেভাগেই কয়েকবার করেছেন এবং চমকে দেওয়ার মতো সম্ভাব্য মৃত্যুর বর্ণনাও দিয়েছেন। প্রায় প্রতিটি কুম্ভরই এরকম মৌলিক একটি সংবেদনশীল বৈশিষ্ট্য রয়েছে, যেটা আপনার গোপনতম ইচ্ছাটিও তার কাছে প্রকাশ করে ফেলে। কথা না বলেই তারা বোঝতে পারে আপনার মধ্যে কোনো একটা কিছুর গভীর প্রয়োজন রয়েছে, যেটা হয়তো আপনার নিজের কাছেও অস্পষ্ট।
বি শে ষ জ্ঞে র চো খে কে ম ন যা বে আ প না র ২ ০ ২ ০
বছরের শুরুতে কুম্ভ রাশিতে নেপচুন অবস্থান করছে এবং তৃতীয়ে ইউরেনাস অবস্থান করছে। দশমপতি মঙ্গলের অবস্থান দশমে রয়েছে। একাদশপতি বৃহস্পতি একাদশেই আছে। গ্রহসমূহের উল্লিখিত অবস্থানের ফলে কুম্ভের জাতক-জাতিকাকে এ বছর কিছুটা প্রতিকূলতা মোকাবিলা করতে হতে পারে। শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। শরীর থেকে রক্তক্ষরণের আশঙ্কা আছে। কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হতে পারে। তাদের কারো শারীরিক সমস্যার জন্য উদ্বিগ্ন হতে পারেন। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল আশা করতে পারেন। পিতামাতার শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না। দুজনের কেউ একজন কোনো ধরনের অস্ত্রোপচারের সম্মুখীন হতে পারেন। বড়ো ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হবে বলে আশা করা যায়। বছরের শেষদিকে কর্মস্থলে কোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব হতে পারে। অন্যান্য দিক ভালো যাবে বলে আশা করা যায়।
