[ ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ ]
শাসক গ্রহ :বৃহস্পতি
শুভ সংখ্যা :৭
বৈশিষ্ট্য :পানি
রং :সাদা, নীল, সবুজ
ধাতু :রুপা
রত্ন :রক্ত প্রবাল, হলুদ পোখরাজ, মুনস্টোন
শুভ দিন :বৃহস্পতি ও সোমবার
সঙ্গী/সঙ্গিনী :কর্কট, বৃশ্চিক
বিখ্যাত ব্যক্তি
আলবার্ট আইনস্টাইন, জন স্টাইনবেক, ভিক্টর হুগো, ইউরি গ্যাগারিন, বব ফিশার, লিজ টেলর, সম্রাট হুমায়ুন, গ্রাহাম বেল, ইবসেন, আল্লামা ইকবাল, জাদুকর পিসি সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কাইয়ুম চৌধুরী, ফেরদৌসী প্রিয়ভাষিণী, ফরিদুর রেজা সাগর, তামিম ইকবাল।
জে নে নি ন আ প নি কে ম ন মী ন
বৈশিষ্ট্য
প্রতীক :মাছ বা কবি
জলীয় বৈশিষ্ট্য :শান্ত, সদয়, স্পর্শকাতর, প্রায়ই বিমর্ষ, নৈর্ব্যক্তিক আমুদে।
ব্যক্তিত্ব :গোপনীয়তাপ্রিয়, আধ্যাত্মিক, কাব্যিক,
মেজাজি সংবেদনশীল, বাস্তবতাবর্জিত, পলায়নপর,
ভদ্র, উদ্দেশ্যহীন।
অন্য রাশিগুলোর বৈশিষ্ট্য নিয়ে গঠিত একটি জটিল রাশি মীন। মীনের স্বভাবে অন্যান্য রাশির বৈশিষ্ট্যের মিশ্রণ থাকে, আর সেটা বহন করা একজন মীন জাতকের পক্ষে যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায়। যত বেশি শৈল্পিক ও সৃষ্টিশীল পরিবেশ হবে এবং যত বেশি অবসর ও দুর্বোধ্য পরিবেশ হবে তত বেশি এমন স্থানে মীনকে খুঁজে পাওয়া যাবে। বিয়ের সূত্রে কিংবা উত্তরাধিকার সূত্রে না পেলে মীনদের মধ্যে কাড়ি কাড়ি টাকাওয়ালা মানুষ তেমন একটা নেই। তাই বলে টাকার বিরুদ্ধে তাদের কোনো ক্ষোভ নেই। আর দশটা রাশির মানুষ যাকে পুরোনো কয়েন হিসেবে বিবেচনা করে, মীন সেগুলো আনন্দ সহকারে গ্রহণ করে নিজের কাছে স্বযত্নে সাজিয়ে রাখবে। নেপচুনসুলভ বৈশিষ্ট্যের অধিকারী যেকোনো হূদয় সাধারণত লোভহীন হয়। মীনও তার ব্যতিক্রম নয়। তাদের মধ্যে তীব্রতার অভাব লক্ষ করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তারা ভবিষ্যতের ব্যাপারে পুরোপুরি পরোয়াহীন হয়। আশপাশের সবাই যখন মাথা গোঁজার ঠাঁই খোঁজতে ফ্ল্যাটের দাম কমল না বাড়ল সেই চিন্তায় অস্থির, মীন হয়তো তখন ভাবছে নিজের পছন্দের কোনো পারফিউম একটা এক্সট্রা কিনে রাখার কথা। বর্তমানকে ঠান্ডা মাথায় মেনে নেওয়ার ক্ষমতা রয়েছে। স্রোত বেয়ে উজানে ওঠার যুদ্ধটা সত্যিকার মাছ কিংবা মীন জাতক উভয়ের জন্যই কষ্টকর। তাদের জন্য অনেক সহজ বরং স্রোত যেদিকে তাকে বয়ে নিয়ে যায়, সেদিকেই ভেসে যাওয়া। কিন্তু উজানের দিকে যাওয়াটাই মীনদের একমাত্র চ্যালেঞ্জ এবং সত্যিকার শান্তি ও সুখ অর্জনের একমাত্র পথ। মীনরা আচরণ ও অলসতাপূর্ণ ভালো মানুষীর কারণে খুব দ্রুত সবার প্রিয় মানুষটি হয়ে ওঠেন। নিজেদের স্বপ্ন ও জীবনযাপনের ব্যাপারে নিজস্ব স্টাইলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছাড়া অন্য সব বাধার ব্যাপারেই তারা খুবই নির্লিপ্ত। অপমান, অপবাদ, ঝগড়া-বিবাদ এসব ব্যাপারেও তারা একেবারেই ভাবলেশহীন। মীনদের চোখ সবসময় টলমলে, তাদের পাপড়ি ঘন এবং মনে হয় যেন তাদের চোখ দিয়ে অনেক আলো ঠিকরে বেরোচ্ছে। তাদের চোখ সাধারণত গোলাকৃতির এবং খুবই আকর্ষণীয় হয়। মীনের কল্পনাশক্তি এবং বুদ্ধিমত্তা যেখানে প্রয়োগের সুযোগ আছে, সেখানে মীন দারুণ জনপ্রিয়তা অর্জন করতে পারে। তাদের শৈল্পিক প্রতিভা অসাধারণ। যুক্তি প্রয়োগে কোনো জিনিস অনুধাবনের চেয়ে সামান্য মনোযোগেই তারা অনেক জটিল সমস্যার গভীরে প্রবেশ করতে পারে। তারা বিশ্বস্ত, গৃহবিমুখী, দয়ালু ও সংযমী। নতুন নতুন আইডিয়া তাদের মাথা থেকে বের হয়। চোখে রঙিন চশমা পড়ে পৃথিবীটাকে দেখার জন্যই মীনদের জন্ম।
বি শে ষ জ্ঞে র চো খে কে ম ন যা বে আ প না র ২ ০ ২ ০
বছরের শুরুতে রাশ্যাধিপতি বৃহস্পতি দশমে অবস্থান করছে। সঙ্গে রবি, বুধ আছে। শনি, কেতু ও প্লুটোর অবস্থানও দশমে। একাদশে অবস্থান করছে শুক্র। ধনস্থানে ইউরেনাস এবং চতুর্থে রাহু রয়েছে। নবমপতি ও দ্বিতীয়পতি মঙ্গল নবমে অবস্থান করছে। ফলে বছরটি মীন রাশির জাতক-জাতিকার ভালো যাবে বলে আশা করা যায়। ধনস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকায় সামগ্রিকভাবে আর্থিক দিক ভালো যাবে। এ বছর প্রাইজবন্ড বা লটারির টিকিট কিনলে সুফল আশা করতে পারেন। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। বাত-জাতীয় কোনো ব্যাধিতে তিনি ভোগতে পারেন। ঘনিষ্ঠ কারো সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। আপনার স্বাধীনচেতা মন এবং অপ্রিয় সত্য কথা বলার অভ্যাসের জন্য শত্রু বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে শত্রুরা চেষ্টা করলেও আপনাকে অবদমিত করতে পারবে না। একাদশে শুক্রের অবস্থান এবং পঞ্চমে দৃষ্টির ফলে সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। অনভিপ্রেত রোমান্স এবং অনৈতিক সম্পর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় ঘরে-বাইরে বিবিধ ধরনের সমস্যা দেখা দিতে পারে। বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জন্যও বছরটি শুভ। সুযোগ এলে সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তাদের কারো বিশেষ কোনো সাফল্যে আনন্দ পেতে পারেন। এ বছর নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের সম্ভাবনা আছে।
