মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের মোরেলগঞ্জে ভাঙ্গারি ব্যবসার আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে আল আমিন হাওলাদার (৩০) নামে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দে এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে ৫০০ টাকার অর্থদণ্ড প্রদান করে। আটক আল আমিন উপজেলার জিউধরা ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।
