ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র ও কমিশনার প্রার্থীদের নাম ঘোষণা করা হবে আগামীকাল রবিবার। এদিন সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয় থেকে এ নাম ঘোষণা করা হবে। শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে এমনটিই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘বিচার বিশ্লেষণ করছি, পর্যালোচনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের সোর্স থেকেও খোঁজ নিচ্ছেন। সব কিছু বিচার বিশ্লেষণ করতে একটু সময় লাগছে। আগামীকাল সকাল ১১টায় ধানমন্ডি সভাপতির কার্যালয়ে উভয় সিটি মেয়র ও কাউন্সিলর যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগ থেকে মোট ১২ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
আরও পড়ুন: ভিপি নুর ও তারেক রহমানের আলাপের স্ক্রিনশট ভাইরাল!
আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আট জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন। তাদের মধ্যে বর্তমান মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, সংসদ সদস্য হাজি সেলিমসহ আরও বেশ কয়েকজন।
ইত্তেফাক/এএএম
