জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরাঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করছেন। হাওরের ফসল রক্ষায় সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। মন্ত্রী বলেন, হাওরের বেড়ি বাঁধ নির্মাণকাজ সঠিকভাবে নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।
শুক্রবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জগন্নাথপুর উপজেলার সর্ববৃহত্ নলুয়ার হাওরের বোরো ফসল রক্ষা বেড়ি বাঁধ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন এবং উপজেলা সদরের হাইস্কুল মাঠে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সহস্রাধিক দরিদ্র পরিবারের মধ্যে নলকূপ ও স্যানিটারি ল্যাট্রিন বিতরণ উপলক্ষ্যে পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপরোক্ত কথাগুলো বলেছেন।
