চুক্তি ছাড়া ব্রেক্সিটের প্রস্তুতি নিচ্ছে ইইউও

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২৩:০০

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, চুক্তি ছাড়া ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নের প্রস্তুতি তারাও নিচ্ছে। কারণ ব্রিটেন এরকম কিছু করতে পারে বলে তারা আগেই ধারনা করছিল। এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নেওয়া শুরু হচ্ছে বলে ইইউ জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের

ইউরোপীয় কমিশনের এক বিবৃতিতে গতকাল বলা হয়েছে, অস্থায়ী কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে ক্ষতিকর দিকগুলো এড়ানো যায়। যদিও আশাতীত সাফল্য মিলবে না। মঙ্গলবার ব্রিটেন জানিয়েছিল, মন্ত্রিসভা চুক্তি ছাড়া ব্রেক্সিটের প্রস্তুতি নিচ্ছে। অর্থাত্ ব্রিটেন ইইউ থেকে সরে গেলেও অর্থনৈতিক অঞ্চলের সদস্য থাকবে।