পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির উদ্যোগে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে গ্রেড পরিবর্তনসহ ৭ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তৃতীয় শ্রেণির কর্মচারী এফডাব্লিউএদের ১৭তম গ্রেড দিয়ে ৪র্থ শ্রেণি করে জারিকৃত পরিপত্র বাতিল, এফপিআইদের ১১তম, এফডাব্লিউএদের ১২তম গ্রেড, দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন করে প্রমোশন, এফডাব্লিউএদের ছয় মাসের সিএসবিএ প্রশিক্ষণ দিয়ে টেকনিক্যাল পার্সন ঘোষণা, শূন্য পদে স্বেচ্ছাসেবী নিয়োগ বন্ধ, বেআইনীভাবে পেনশনের সময় ২০% টাকা কর্তন বাতিল, বেতন বৈষম্য দূর এবং কর্মচারীদের হয়রানি বন্ধসহ ৭ দফা দাবি ঘোষণা করা হয়। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে কয়েক হাজার কর্মচারী মানববন্ধনে যোগদান করেন।
