বিপুল বড়ুয়া রাস্তার কাটাকুটি বেশুমার চলে হাঁটা-চলা ঝক্কি কাদামাটি জলে। এ দেয় তার দোষ সে দেয় ওর কারো মুখে রা নেই কাটছে না ঘোর। ভেঙেচুরে দে ছুট নেই মেরামত আমাদের দুর্ভোগ নাকে দিই খত।