মুশফিকই শীর্ষে

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:১৭

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক এখন মুশফিকুর রহিম। গতকাল অপরাজিত ২১৯ রান করে সাকিবকে (২১৭) টপকে গেছেন তিনি। এদিন বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি মিনিট উইকেট থাকা, বেশি বল মোকাবেলা করার রেকর্ডও নিজের করে নিয়েছেন। মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে মুশফিক ৪২১ বল খেলেছেন, উইকেটে থেকেছেন ৫৮৯ মিনিট। এর আগে ২০০০ সালে অভিষেক টেস্টে আমিনুল ইসলাম বুলবুল ৫৩৫ মিনিট উইকেটে থেকে খেলেছিলেন ৩৮০ বল। ২০১৩ সালে গলে আশরাফুল ৪৯৯ মিনিটে খেলেছিলেন ৪১৭ বল।