পল্লীমা সংসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি শুরু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২৩:০২

আলোকিত সমাজ গঠনের অঙ্গীকারে সামাজিক সংগঠন খিলগাঁও পল্লীমা সংসদের ৫২ বছর পূর্তি উত্সব পালনে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। তারই অংশ হিসেবে গতকাল সকালে ক্লাব প্রাঙ্গণে ডায়াবেটিস রোগ প্রতিকারের ওপর সেমিনার ও স্ক্রিনিংসহ অন্যান্য পরীক্ষা করেন ডায়াবেটিক বিশেষজ্ঞ চিকিত্সকগণ। অনুষ্ঠানে ৩৯৫ জন রোগী সেবাগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ডা. এ কে আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের প্রধান নির্বাহী ডা. এম এ সামাদ ও ঢাকা সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন, পল্লীমা সংসদের সভাপতি আসাদুর রহমান নাসিম ও প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান ময়না। পল্লীমা সংসদের স্বাস্থ্যসেবার চেয়ারম্যান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এক্সিকিউটিভ সেন্টারের পরিচালক ডা. বিশ্বজিত্ ভৌমিক।

এছাড়া পল্লীমা সংসদ ও এর অঙ্গ-সংগঠনের মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বই মেলা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিশুকিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডায়াবেটিক ও এর প্রতিষেধক বিষয়ক সেমিনার, বায়ু দূষণের ওপর সেমিনার, গুণীজন ও ক্লাবের প্রতিষ্ঠাতা, আজীবন সদস্যদের সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও শীতবস্ত্র বিতরণ। —প্রেস বিজ্ঞপ্তি