হংকংয়ে গতকালের বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। গতকাল শেং সুইয়ের শপিং মলে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা মুখোশ পরে শপিং মলে হামলা চালায়। এই সময় পুলিশ অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। বিক্ষোভ দমনে পিপার স্প্রে কওে পুলিশ। গতকাল বিক্ষোভকারীরা চীনের মূল ভূখন্ডের ব্যবসায়ীদের ফিরে যাওয়ার আহ্বান জানান। শেং শুই চীনের শেনজেন শহরের সীমান্তবর্তী এলাকা। সাম্প্রতিক সময়ে বিক্ষোভকারীরা শপিং মলকে টার্গেট করছেন এবং ভাঙচুর করছেন। বিক্ষোভের কারণে অনেক দোকান-পাট বন্ধ হয়ে যায়। -রয়টার্স
