জিম্বাবুয়ের বিপক্ষে সেরা

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:১৭

টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল সাকিব আল হাসানের (১৩৭)। পরপর দুই দিনে সাকিবকে ছাড়িয়ে গেলেন মুমিনুল ও মুশফিক। ম্যাচের প্রথম দিনে ১৬১ রান করা মুমিনুল শীর্ষে ছিলেন। ঠিক পরের দিনই গতকাল মুমিনুলকে পেছনে ফেললেন মুশফিক। অপরাজিত ২১৯ রান করেছেন তিনি।

শুধু তাই নয়, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিকও এখন মুশফিক। ৮ ম্যাচে ৬৩৬ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে ৬ ম্যাচে ৫৫৪ রান করা মুমিনুল, তৃতীয় স্থানে আছেন ৮ ম্যাচে ৫৭৮ রান করা হাবিবুল বাশার।