গুলিস্তানের মাওয়া রুটের বাসস্ট্যান্ড থেকে দক্ষিণে কয়েক গজ এগুলেই ঢাকার ঐতিহ্যবাহী নবাবপুর শুরু। উত্তর-দক্ষিণে ১ কিলোমিটারের সোজা সড়কটিই নবাবপুর রোড। আগের মতো এখনও এই রোডে রিকশার আধিপত্য। দিনের যেকোনো সময় সেখানে গেলে মনে হবে এটি চলাচলের সড়ক নয়, পণ্য ওঠানো-নামানোর কোনো ঘাঁটি। প্রথম ছবিটি ১৯৮১ সালে আলোকচিত্রী মার্টিন ব্যাকহাউজের তোলা। দ্বিতীয়টি সাম্প্রতিক সময়ের (সংগৃহীত)
